এ বছর কুষ্টিয়ার পেঁয়াজ চাষিদের জন্য পেঁয়াজের দামই যেন গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে। লাভের বদলে প্রতিকেজি পেঁয়াজে গুনতে হচ্ছে লোকসান।
রোববার কুষ্টিয়ার বৃহৎ পেঁয়াজের হাট কুমারখালীর চৌরঙ্গী চত্বরে গিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, মানভেদে ৮০০ থেকে এক হাজার ৩০০ টাকা মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে। অথচ মজুদের কারণে ওজন কমে যাওয়ায় বর্তমানে এক মণ পেঁয়াজের উৎপাদন খরচ প্রায় এক হাজার ৭০০ থেকে ৮০০ টাকা হয়।
তারা আরও জানান, গত বছর এই সময়ে পেঁয়াজ বিক্রি হয়েছিল দুই হাজার ৫০০ থেকে তিন হাজার ৩০০ টাকা মণ।
এক কৃষক জানান, একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে ২০০ টাকা। তিনি বলেন, ‘শনিবার যে পেঁয়াজ ১৪০০ টাকা মণে বিক্রি হয়েছে, রোববার তা বিক্রি করলাম ১২০০ টাকা মণে। অথচ এক কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ লেগেছে ৩৫ থেকে ৪০ টাকা।’
কৃষকদের ভাষ্য, এবার বছর জুড়েই পেঁয়াজের দাম কম। উৎপাদন খরচও উঠছে না। পেঁয়াজ চাষিদের এবার মাথায় হাত। অন্তত দুই হাজার টাকা মণ হলে চাষিরা কিছুটা বাঁচতেন।
প্রতি রোববার কুমারখালীর যদুবয়রা-পাঁট সড়কের চৌরঙ্গী মহাবিদ্যালয় মাঠে বসে উপজেলার দ্বিতীয় বৃহত্তম সাপ্তাহিক পেঁয়াজের হাট। ভোরের আলো ফোটার আগেই দূর-দূরান্ত থেকে পেঁয়াজ নিয়ে ভিড় করতে থাকেন কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা। পেঁয়াজ কিনতে দেশের বিভিন্ন জেলা থেকে আসেন ব্যবসায়ীরা। দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। এদিন মানভেদে প্রতিমণ পেঁয়াজ ৮০০ থেকে এক হাজার ৩৪০ টাকা পর্যন্ত বিক্রি হয়।
এ বছর পেঁয়াজের দাম কম থাকায় বিপাকে পড়েছেন জেলার সকল কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা। তাদের ভাষ্য, গতবার পেঁয়াজের ভালো দাম পাওয়ায় অতিরিক্ত জমিতে পেঁয়াজের চাষ করেছিলেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বিঘায় ৭০ থেকে ৮০ মণ ফলন হয়েছিল। উচ্চফলনশীল জাতের পেঁয়াজ উৎপাদন হয়েছিল প্রতি বিঘায় একশ মণেরও বেশি। এ বছর জমির ইজারা, সার, কীটনাশক ও তেলের দাম বেশি হওয়ায় মৌসুমে প্রতিকেজি পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছিল ৩০ থেকে ৩২ টাকা। কয়েক মাস মজুদ রাখায় পেঁয়াজ শুকিয়ে ও পচে যাওয়ায় বর্তমানে প্রতিকেজি পেঁয়াজের উৎপাদন খরচ দাঁড়িয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়। তবে বর্তমানে হাটে পাইকারি প্রতিকেজি পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে ২০ থেকে ৩২ টাকায়। এতে চরম লোকসানে পড়ছেন তারা।
আগামীবার পেঁয়াজের চাষ করবেন কি না—এমন প্রশ্ন করতেই কৃষকরা জানান, পেঁয়াজের জমিতে অন্য চাষ হয় না। ‘চাষা মানুষ। মরি বাঁচি লাগানোই লাগবে।’
হাট পরিচালনার কমিটির সদস্য মিলন শেখ বলেন, প্রায় ৬ হাজার মণের মতো পেঁয়াজের আমদানি হয়েছিল। তবে দাম কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকেই না বেচে ফিরে গেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন জানান, এ বছর উপজেলায় চার হাজার ৮০৮ হেক্টর জমিতে প্রায় ৮৪ হাজার ৩২৭ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। তিনি বলেন, কৃষকের প্রতিকেজি পেঁয়াজ উৎপাদনে ২৮ থেকে ৩০ টাকা খরচ হয়েছে। সংরক্ষণের অভাবে প্রায় ২৫ ভাগ পেঁয়াজ শুকিয়ে গেছে এবং নষ্ট হয়েছে। হাটে দাম কিছুটা কম থাকায় হতাশ কৃষকরা। ন্যায্য দাম নিশ্চিত করা গেলে পেঁয়াজ চাষে আগ্রহী হবেন তারা।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন