শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং পরিবেশ সচেতনতার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিকালে সংসদ ভবন পরিদর্শন করতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ গুরুত্বপূর্ণ কথাগুলো বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তোমাদের সবাইকে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালু করছি এবং এখন থেকে নবম শ্রেণি থেকেই বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।
খেলাধুলার প্রসারের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসেও তোমাদের সবার অংশগ্রহণ থাকতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে এবং তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।
ছাত্রছাত্রীদের বহুভাষায় দক্ষ করে তোলার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজের মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি নতুন ভাষা শিখতে হবে। এজন্য ছয়-সাতটি বিদেশি ভাষার মধ্য থেকে নিজেদের পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন আন্তর্জাতিক ভাষা অন্তর্ভুক্ত রয়েছে।
রাজধানী ঢাকাকে সবসময় পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে শিক্ষার্থীদের আরও বেশি সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, খেলাধুলা এবং প্রকৃতি ও জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, তোমাদের আপনজনদের জন্মদিনে তাদের গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে আমাদের চারপাশের পরিবেশ অনেক ভালো হবে। তোমরা হয়তো ভাবতে পারো যে পরিবেশ ভালো হলে আমার একা কী লাভ? কিন্তু এর মূল লাভ তো আমাদের সবারই।
মানুষ সৃষ্টির সেরা জীব উল্লেখ করে তিনি বলেন, তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি সবসময় দায়িত্বশীল হতে হবে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং সামাজিক দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তুলতে হবে।
এসব গুণাবলীর সঠিক সমন্বয়ের মাধ্যমেই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য অত্যন্ত যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের ৯ জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং সরাসরি সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন।
সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন, সংসদের লাইব্রেরি পরিদর্শন করেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন