সংবাদ
সংবাদ

ট্রান্সকম ইলেকট্রনিক্সে অফিসার পদে নিয়োগ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

ট্রান্সকম ইলেকট্রনিক্সে অফিসার পদে নিয়োগ

ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডে অফিসার ও সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সাপ্লাই চেন বিভাগে একজন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। গত ১৬ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তির কর্মস্থল হবে ঢাকার বনানীতে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি ও বিমাসহ বেশ কিছু সুযোগ-সুবিধা দেবে প্রতিষ্ঠানটি।

নিয়োগের বিস্তারিত তথ্য

·         প্রতিষ্ঠান: ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড

·         পদ: অফিসার/সিনিয়র অফিসার

·         বিভাগ: সাপ্লাই চেন

·         পদসংখ্যা: ১টি

·         চাকরির ধরন: ফুলটাইম

·         কর্মক্ষেত্র: অফিসে

·         প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

·         বয়সসীমা: উল্লেখ নেই

·         কর্মস্থল: বনানী, ঢাকা

·         বেতন: আলোচনা সাপেক্ষে

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীর আইপিই, এমই অথবা ইইই বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। পাশাপাশি এমএস এক্সেলে ভালো দক্ষতা থাকতে হবে।

যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে

নিয়োগপ্রাপ্ত কর্মীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে:

·         প্রভিডেন্ট ফান্ড

·         চিকিৎসা ভাতা

·         মুনাফার অংশ

·         গ্র্যাচুইটি

·         বিমা

·         মোবাইল বিল

·         বার্ষিক ইনক্রিমেন্ট

·         বছরে দুটি উৎসব বোনাস

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের বিস্তারিত শর্ত ও আবেদনপত্র পূরণ করতে নিচের লিংকে প্রবেশ করুন।

আবেদন ও বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ট্রান্সকম ইলেকট্রনিক্সে অফিসার পদে নিয়োগ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত