সংবাদ

ইসলামপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম

ইসলামপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বজ্রপাতে বাড়ছে মৃত্যু

জামালপুরের ইসলামপুরে সড়কের নির্মাণকাজ করার সময় বজ্রপাতে সাগর ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার সাপধরি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর দেওয়ানগঞ্জ উপজেলার চুনিয়াপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাগর ইসলামপুর উপজেলার সাপধরি ইউনিয়নে একটি সড়ক নির্মাণ প্রকল্পের শ্রমিক হিসেবে কাজ করছিল। দুপুরে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে সহকর্মীরা উদ্ধার করে তার মরদেহ দেওয়ানগঞ্জের বাড়িতে নিয়ে আসেন। বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

অল্প বয়সে জীবিকার তাগিদে কাজে গিয়ে সাগরের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ইসলামপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

জামালপুরের ইসলামপুরে সড়কের নির্মাণকাজ করার সময় বজ্রপাতে সাগর ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার সাপধরি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর দেওয়ানগঞ্জ উপজেলার চুনিয়াপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাগর ইসলামপুর উপজেলার সাপধরি ইউনিয়নে একটি সড়ক নির্মাণ প্রকল্পের শ্রমিক হিসেবে কাজ করছিল। দুপুরে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে সহকর্মীরা উদ্ধার করে তার মরদেহ দেওয়ানগঞ্জের বাড়িতে নিয়ে আসেন। বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

অল্প বয়সে জীবিকার তাগিদে কাজে গিয়ে সাগরের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত