সংবাদ

বিমান বাংলাদেশ পাচ্ছে নতুন পরিচালক

নতুন রাষ্ট্রদূত হচ্ছেন রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজুর রহমান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ এএম

নতুন রাষ্ট্রদূত হচ্ছেন রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজুর রহমান

​বাংলাদেশ নৌবাহিনীর অফিসার রিয়ার অ্যাডমিরাল মো. মোস্তাফিজুর রহমানকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে এই নতুন দায়িত্ব দেওয়ার লক্ষ্যে চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
​একই দিনে জারি করা পৃথক আরেকটি প্রজ্ঞাপনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের প্রশাসনে পরিবর্তন আনা হয়েছে। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে থাকা এয়ার কমোডর মো. নিয়ামুল কবীরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নতুন রাষ্ট্রদূত হচ্ছেন রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজুর রহমান

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

​বাংলাদেশ নৌবাহিনীর অফিসার রিয়ার অ্যাডমিরাল মো. মোস্তাফিজুর রহমানকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে এই নতুন দায়িত্ব দেওয়ার লক্ষ্যে চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
​একই দিনে জারি করা পৃথক আরেকটি প্রজ্ঞাপনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের প্রশাসনে পরিবর্তন আনা হয়েছে। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে থাকা এয়ার কমোডর মো. নিয়ামুল কবীরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত