সংবাদ

মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার চাঞ্চল্যকর আব্দুল আজিজ হত্যা মামলার রায়ে দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ও অপর দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফাহমিদা খাতুন ২০১৪ সালে দায়রা করা মামলার এ রায় ঘোষণা করেন।অতিরিক্ত দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজনগর উপজেলার মুনিয়ারপাড় গ্রামের মোস্তাকিন মিয়ার দুই ছেলে রুবেল মিয়া ও রুমেন মিয়া। তারা সম্পর্কে আপন দুই ভাই। অন্যদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন একই গ্রামের জয়নাল আবেদীন ও রিপন মিয়া।মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, ২০১৩ সালে রাজনগর উপজেলার মুনিয়ারপাড় গ্রামে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন আব্দুল আজিজ। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৪ সালে মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে চারজনকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মধ্যে একজন বর্তমানে পলাতক রয়েছেন।

মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন