সংবাদ

শ্রীমঙ্গলে ব্র্যাকের অর্গানিক সবজি চাষের প্রদর্শনী প্লট পরিদর্শন

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৫:১৬ পিএম

শ্রীমঙ্গলে ব্র্যাকের অর্গানিক সবজি চাষের প্রদর্শনী প্লট পরিদর্শন
ছবি : সংবাদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্র্যাকের ‘ইন্টিগ্রেটেড ফার্মিং’ প্রকল্পের আওতায় গড়ে তোলা অর্গানিক সবজি চাষের প্রদর্শনী প্লট পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানটির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর অরিঞ্জয় ধর। শনিবার (২৯ আগস্ট) উপজেলার কাকিয়ার বাজার এলাকায় প্রায় দুই একর জায়গাজুড়ে গড়ে তোলা এই খামার পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে অরিঞ্জয় ধর প্রদর্শনী প্লটে চাষ করা বিভিন্ন ধরনের সবজি ঘুরে দেখেন। এর মধ্যে রয়েছে পেঁপে, শসা, করলা, বরবটি, চালকুমড়া, মিষ্টি কুমড়া, ধুন্দল ও পুঁইশাক। তিনি সবজির চাষাবাদ পদ্ধতি ও উৎপাদন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে খোঁজখবর নেন।

এ সময় অর্গানিক পদ্ধতিতে নিরাপদ খাদ্য উৎপাদন, জৈব সার ও ভার্মিকম্পোস্টের ব্যবহার এবং উৎপাদিত সবজির বাজারজাতকরণ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন অরিঞ্জয় ধর। পরিদর্শন শেষে তিনি নিরাপদ খাদ্য উৎপাদনের এই উদ্যোগ আরও সম্প্রসারণের পরামর্শ দেন। একই সঙ্গে অর্গানিক পদ্ধতিতে সবজি চাষের মাধ্যমে নিরাপদ খাদ্য সরবরাহের বিষয়টি আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

শ্রীমঙ্গলে ব্র্যাকের অর্গানিক সবজি চাষের প্রদর্শনী প্লট পরিদর্শন

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্র্যাকের ‘ইন্টিগ্রেটেড ফার্মিং’ প্রকল্পের আওতায় গড়ে তোলা অর্গানিক সবজি চাষের প্রদর্শনী প্লট পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানটির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর অরিঞ্জয় ধর। শনিবার (২৯ আগস্ট) উপজেলার কাকিয়ার বাজার এলাকায় প্রায় দুই একর জায়গাজুড়ে গড়ে তোলা এই খামার পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে অরিঞ্জয় ধর প্রদর্শনী প্লটে চাষ করা বিভিন্ন ধরনের সবজি ঘুরে দেখেন। এর মধ্যে রয়েছে পেঁপে, শসা, করলা, বরবটি, চালকুমড়া, মিষ্টি কুমড়া, ধুন্দল ও পুঁইশাক। তিনি সবজির চাষাবাদ পদ্ধতি ও উৎপাদন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে খোঁজখবর নেন।

এ সময় অর্গানিক পদ্ধতিতে নিরাপদ খাদ্য উৎপাদন, জৈব সার ও ভার্মিকম্পোস্টের ব্যবহার এবং উৎপাদিত সবজির বাজারজাতকরণ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন অরিঞ্জয় ধর। পরিদর্শন শেষে তিনি নিরাপদ খাদ্য উৎপাদনের এই উদ্যোগ আরও সম্প্রসারণের পরামর্শ দেন। একই সঙ্গে অর্গানিক পদ্ধতিতে সবজি চাষের মাধ্যমে নিরাপদ খাদ্য সরবরাহের বিষয়টি আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত