পরিবর্তন
পরিবর্তনের
চরণ ছোঁয়ার আগে
নতুন
ঋতুর সম্ভাবনা হয়ে যাচ্ছ,
যুগের
বঞ্চিত ঠোঁটের ওপর
হাসির
মৃদু স্পন্দন হয়ে যাচ্ছ|
ঐতিহ্যবাহী
দিগন্ত থেকে ধীর গতিতে
শতকের
ধূলিমলিন ভোরের আকাশে
শুভ্র
আলো হয়ে ছড়িয়ে পড়ছ|
তুমি
একা নও, এই সতেজ
নেশায়
সব
লৌহমানব গলে যাচ্ছে,
চিরন্তন
বেষ্টন থেকে ধীরে ধীরে
ফেরেশতারাও
মুক্ত হয়ে আসছে|
দুর্বল
বিশ্বাসীদের প্রতি নেই কোনো অভিযোগ
বিশ্বাস
গড়ার কারিগররাও অজান্তে
এই
নতুন ঋতুর আবির্ভাবে বদলে
যাচ্ছে|
(১৯৯১
সালে সোভিয়েত ইউনিয়ন খণ্ডিত হওয়ার প্রেক্ষাপটে)
উপকার
পথ
যতই হোক না কঠিন,
আমরা
ক্ষতবিক্ষত পা নিয়ে খুঁজি
তার দিশা|
পিতৃপুরুষদের
ধ্বংসাবশেষে বসে,
নির্মল
বাতাসের আকাঙ্ক্ষা করি আমরা|
বাড়ির
চৌকাঠ আঁকড়ে ধরে,
বাঁচার
কোনো নতুন ভঙ্গি খুঁজি
আমরা|
ঈগলের
মতো আমাদের উড্ডয়ন,
যদিও
সফলতার পথ দুর্গম|
তবু
এই অস্থির চোখ,
এই
স্বগতোক্তির ধরন,
এটাকে
বলে গন্তব্যের ইশারা,
এটাই
হলো দ্রুত পদক্ষেপের নকশা|
প্রতি
মুহূর্তে এক নতুন অভিযান
প্রতি
মুহূর্তে নতুন পথের সন্ধান,
প্রতি
মুহূর্তে সীমার বাইরে যাওয়ার আকাঙ্ক্ষা,
প্রতি
মুহূর্তে এক নতুন সংকল্প|
কঠিন
পথচলায়
অন্যদের
দুঃখ থেকে পাই প্রেরণা|
পদক্ষেপই
দেয় পথের সন্ধান
যদিও
আছে পথ হারানোর সম্ভাবনা|
নওশাদ
নূরী একজন প্রখ্যাত প্রগতিশীল
উর্দুভাষী কবি, সাংবাদিক ও
প্রাবন্ধিক| বিশেষ করে বাংলাদেশের ভাষা
আন্দোলন, মুক্তিযুদ্ধ ও প্রগতিশীল রাজনৈতিক
আন্দোলনের ইতিহাসে উর্দু ভাষায় লেখালেখি করে তিনি এক
অনন্য ভূমিকা পালন করেছিলেন| ১৯৭১
সালে তিনি বাঙালির পক্ষে
অবস্থান করে তার লেখালেখি
অব্যাহত রাখেন| হেঞ্জোদারো, ভিখারী, টুঙ্গীপাড়া তাঁর কিছু গুরুত্বপূর্ণ
কবিতা| ২১ অক্টোবর ১৯২৬
তিনি জন্মগ্রহণ করেন; এবং ১৮ জুলাই
২০০০ সালে প্রয়াত হন|

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
পরিবর্তন
পরিবর্তনের
চরণ ছোঁয়ার আগে
নতুন
ঋতুর সম্ভাবনা হয়ে যাচ্ছ,
যুগের
বঞ্চিত ঠোঁটের ওপর
হাসির
মৃদু স্পন্দন হয়ে যাচ্ছ|
ঐতিহ্যবাহী
দিগন্ত থেকে ধীর গতিতে
শতকের
ধূলিমলিন ভোরের আকাশে
শুভ্র
আলো হয়ে ছড়িয়ে পড়ছ|
তুমি
একা নও, এই সতেজ
নেশায়
সব
লৌহমানব গলে যাচ্ছে,
চিরন্তন
বেষ্টন থেকে ধীরে ধীরে
ফেরেশতারাও
মুক্ত হয়ে আসছে|
দুর্বল
বিশ্বাসীদের প্রতি নেই কোনো অভিযোগ
বিশ্বাস
গড়ার কারিগররাও অজান্তে
এই
নতুন ঋতুর আবির্ভাবে বদলে
যাচ্ছে|
(১৯৯১
সালে সোভিয়েত ইউনিয়ন খণ্ডিত হওয়ার প্রেক্ষাপটে)
উপকার
পথ
যতই হোক না কঠিন,
আমরা
ক্ষতবিক্ষত পা নিয়ে খুঁজি
তার দিশা|
পিতৃপুরুষদের
ধ্বংসাবশেষে বসে,
নির্মল
বাতাসের আকাঙ্ক্ষা করি আমরা|
বাড়ির
চৌকাঠ আঁকড়ে ধরে,
বাঁচার
কোনো নতুন ভঙ্গি খুঁজি
আমরা|
ঈগলের
মতো আমাদের উড্ডয়ন,
যদিও
সফলতার পথ দুর্গম|
তবু
এই অস্থির চোখ,
এই
স্বগতোক্তির ধরন,
এটাকে
বলে গন্তব্যের ইশারা,
এটাই
হলো দ্রুত পদক্ষেপের নকশা|
প্রতি
মুহূর্তে এক নতুন অভিযান
প্রতি
মুহূর্তে নতুন পথের সন্ধান,
প্রতি
মুহূর্তে সীমার বাইরে যাওয়ার আকাঙ্ক্ষা,
প্রতি
মুহূর্তে এক নতুন সংকল্প|
কঠিন
পথচলায়
অন্যদের
দুঃখ থেকে পাই প্রেরণা|
পদক্ষেপই
দেয় পথের সন্ধান
যদিও
আছে পথ হারানোর সম্ভাবনা|
নওশাদ
নূরী একজন প্রখ্যাত প্রগতিশীল
উর্দুভাষী কবি, সাংবাদিক ও
প্রাবন্ধিক| বিশেষ করে বাংলাদেশের ভাষা
আন্দোলন, মুক্তিযুদ্ধ ও প্রগতিশীল রাজনৈতিক
আন্দোলনের ইতিহাসে উর্দু ভাষায় লেখালেখি করে তিনি এক
অনন্য ভূমিকা পালন করেছিলেন| ১৯৭১
সালে তিনি বাঙালির পক্ষে
অবস্থান করে তার লেখালেখি
অব্যাহত রাখেন| হেঞ্জোদারো, ভিখারী, টুঙ্গীপাড়া তাঁর কিছু গুরুত্বপূর্ণ
কবিতা| ২১ অক্টোবর ১৯২৬
তিনি জন্মগ্রহণ করেন; এবং ১৮ জুলাই
২০০০ সালে প্রয়াত হন|

আপনার মতামত লিখুন