সংবাদ

ফের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম

ফের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা
শাহবাগে শিক্ষার্থীদের প্রেস ব্রিফিং

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাত ১০টার মধ্যে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি না মানলে বৃহস্পতিবার সকাল ১০টায় ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ছয়টা থেকে প্রায় দেড় ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আজকের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করে সড়ক থেকে সরে যান তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ বলেন, ‘রাস্তা আটকে থাকায় জনগণের ভোগান্তি হচ্ছে। আমরা মানুষের ভোগান্তি চাই না। তাই আজকের মতো কর্মসূচি স্থগিত করছি।

ওই শিক্ষার্থী বলেন, ‘আমাদের দাবি একটাই- শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজ রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে আগামীকাল সকাল ১০টায় সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে “লংমার্চ টু সচিবালয়” কর্মসূচি পালন করব।’

এর আগে বেলা আড়াইটার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। পরে সেখান থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের দিকে রওনা দেন।

বিকেল চারটার দিকে শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে পড়লে সেখানেই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের এক এইচএসসি পরীক্ষার্থী বলেন, ‘শিক্ষামন্ত্রী তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। যারা ভুল প্রশ্নের উত্তর দেননি, তাদের কী হবে? এভাবে পরীক্ষা হতে পারে না। আমরা তার পদত্যাগ চাই।’

সন্ধ্যা ছয়টায় শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

অন্যদিকে বেলা দেড়টায় উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

ক্যামব্রিয়ান কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘শিক্ষামন্ত্রী আমাদের ফার্মের মুরগি বলেছেন। আমরা কি মুরগি? আমরা তার পদত্যাগ চাই।’

পরে বিকেল পৌনে চারটায় তারা ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ শুরু করে পায়ে হেঁটে কিছুটা পথ যান। পরে পিকআপে উঠে শিক্ষা ভবনের দিকে আসেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল থাকলেও শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

ফের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত