সংবাদ

সখিপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৮:০৯ পিএম

সখিপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
ছবি : সংবাদ

টাঙ্গাইলের সখিপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে সাব্বির মিয়া (২৬) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ জুলাই) টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম ইলিয়াস এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সাব্বির মিয়া উপজেলার দানিয়াপুর উত্তরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সখিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি করা হয়। মামলার তদন্ত প্রতিবেদন, চিকিৎসা সনদ, আলামত ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী শিশুর পরিবার অবিলম্বে তা কার্যকরের দাবি জানিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ সাজা দিয়েছেন।

তবে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

সখিপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখিপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে সাব্বির মিয়া (২৬) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ জুলাই) টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম ইলিয়াস এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সাব্বির মিয়া উপজেলার দানিয়াপুর উত্তরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সখিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি করা হয়। মামলার তদন্ত প্রতিবেদন, চিকিৎসা সনদ, আলামত ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী শিশুর পরিবার অবিলম্বে তা কার্যকরের দাবি জানিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ সাজা দিয়েছেন।

তবে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত