সংবাদ

নান্দাইলে দুই ভাই-বোনের করুণ মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:০৬ পিএম

নান্দাইলে দুই ভাই-বোনের করুণ মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর লক্ষ্মীদিয়া (বালুরচর) গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ওই গ্রামের শমশের আলীর মেয়ে শরীফা খাতুন (৮) ও ছেলে মাহমুদুল হাসান (৫)। তারা দুজন সহোদর ভাই-বোন ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি বেগুনখেত থেকে ফেরার সময় ছোট ভাই মাহমুদুল হাসান অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। ভাইকে পানিতে তলিয়ে যেতে দেখে বড় বোন শরীফা খাতুন সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয়। কিন্তু দুজনই সাঁতার না জানায় একপর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা।

কাছেই থাকা অন্য শিশুরা এই দৃশ্য দেখে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন এসে পুকুর থেকে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

একসঙ্গে দুই সন্তানের এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

নান্দাইলে দুই ভাই-বোনের করুণ মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর লক্ষ্মীদিয়া (বালুরচর) গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ওই গ্রামের শমশের আলীর মেয়ে শরীফা খাতুন (৮) ও ছেলে মাহমুদুল হাসান (৫)। তারা দুজন সহোদর ভাই-বোন ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি বেগুনখেত থেকে ফেরার সময় ছোট ভাই মাহমুদুল হাসান অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। ভাইকে পানিতে তলিয়ে যেতে দেখে বড় বোন শরীফা খাতুন সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয়। কিন্তু দুজনই সাঁতার না জানায় একপর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা।

কাছেই থাকা অন্য শিশুরা এই দৃশ্য দেখে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন এসে পুকুর থেকে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

একসঙ্গে দুই সন্তানের এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত