সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে দেশজুড়ে জগন্নাথ দেবের রথযাত্রা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম

বর্ণাঢ্য আয়োজনে দেশজুড়ে জগন্নাথ দেবের রথযাত্রা
ছবি : সংবাদ

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারা দেশে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, বিশেষ প্রার্থনা ও মেলা শুরু হয়েছে। আগামী ২৪ জুলাই ‘উল্টো রথযাত্রার’ মাধ্যমে ৯ দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটবে।

ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে শুরু হয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং ৪০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব দেবের রথযাত্রা। বিকেলে কারুশিল্পের পৌর শহর ধামরাইয়ে এই উৎসবের সূচনা হয়। পল্লীকবি জসীম উদ্দীনের কবিতায় যে রথের বর্ণনা ছিল, সেই ঐতিহ্যের টানে দেশ-বিদেশের লাখো মানুষ এখানে জড়ো হন। মাসব্যাপী মেলার নিরাপত্তা ও আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রথযাত্রা উদযাপন কমিটি।

মাগুরা: মাগুরায় সাত দিনব্যাপী রথযাত্রা উৎসবের উদ্বোধন করেছেন সংস্কৃতি মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। শহরের নতুন বাজার ইসকন মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ অদ্বৈত অচ্ছুত ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রথযাত্রা উপলক্ষে শহরের মন্দিরগুলোতে গ্রামীণ মেলা বসেছে।

বান্দরবান : পার্বত্য জেলা বান্দরবানে ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে পালিত হয়েছে রথযাত্রা। বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে রথযাত্রার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। পরে হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রথটি টেনে বালাঘাটা রক্ষাকালী মন্দিরে নিয়ে যাওয়া হয়।

ফরিদপুর : ফরিদপুর শহরে পৃথক পৃথক মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে রথযাত্রা পালিত হয়েছে। সকাল থেকে শহরের শ্রীধাম শ্রীঅঙ্গন, চৌধুরী বাড়ির দুর্গা মন্দির এবং গৌড় গোপাল আঙিনা থেকে সুসজ্জিত রথ শহর প্রদক্ষিণ করে। ৯ দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে প্রসাদ বিতরণ ও নামসংকীর্তনের আয়োজন করেছে স্থানীয় ইসকন মন্দির।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে রথযাত্রা উৎসব শুরু হয়েছে। বিকেলে পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় ইসকন নামহট্ট মন্দির প্রাঙ্গণে বিশ্বশান্তি ও মানবকল্যাণে অগ্নিহোত্র যজ্ঞের আয়োজন করা হয়। যজ্ঞ শেষে এক আলোচনা সভায় বক্তারা সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বারোপ করেন। উৎসব উপলক্ষে আগামী কয়েক দিন নামসংকীর্তন ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে বিপুল উৎসাহ-উদ্দীপনায় জগন্নাথ দেবের আট দিনব্যাপী রথযাত্রা শুরু হয়েছে। বিকেলে জেলা সদরের হরিকেশ ইসকন মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রথটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস পাড়ার জগন্নাথ নামহট্ট মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা হাজারো ভক্ত অংশ নেন। আয়োজক কমিটির আহ্বায়ক সুবাস সরকার জানান, প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।

পলাশ (নরসিংদী) : নরসিংদীর পলাশ উপজেলায় দুটি পৃথক রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াশাল জগন্নাথ মন্দির থেকে সুধাময় বণিকের নেতৃত্বে একটি এবং বরাবো রামসীতা মন্দির থেকে আরেকটি রথযাত্রা বের করা হয়। শঙ্খ ও উলুধ্বনিতে মুখর পরিবেশে শত শত ভক্ত জগতের নাথের কাছে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারি লক্ষ্য করা গেছে।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : পর্যটন নগরী ও চায়ের দেশ শ্রীমঙ্গলে পৃথক দুটি রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শহরের সবুজবাগ আবাসিক এলাকার ইসকন মন্দির এবং হবিগঞ্জ রোডের জগন্নাথ দেবের আখড়া থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শত শত ভক্তের অংশগ্রহণে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে।

শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলার প্রত্যন্ত দক্ষিণ তাফালবাড়ি গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব উদযাপিত হয়েছে। মন্দির কমিটির সভাপতি কৃষ্ণকান্ত বাইনের নেতৃত্বে গ্রামের মানুষ ধর্মীয় আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে স্বল্প পরিসরে রথযাত্রা পালন করেন।

ঝিনাইদহ ও নেছারাবাদ : ঝিনাইদহ জেলা শহর এবং পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কেন্দ্রীয় শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমেও যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা পালন করা হয়েছে। এসব স্থানে ভিডিও চিত্র ও উৎসবের নানা আয়োজনে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা পালিত হয়েছে। সদর পশ্চিম পাড়া জগন্নাথ মন্দির থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গৌর মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিনসহ স্থানীয় মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৯ দিনব্যাপী এই উৎসব আগামী ২২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে দেশজুড়ে জগন্নাথ দেবের রথযাত্রা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত