সংবাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজে র‌্যাবের অভিযান, ১৪ দালাল গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:২০ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজে র‌্যাবের অভিযান, ১৪ দালাল গ্রেপ্তার
র‌্যাবের বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ১৪ দালালকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : সংবাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের হয়রানি ও জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ ১৪ দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগে দুই ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেপ্তার ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

র‌্যাব-১৪ সূত্রে জানা যায় সাদা পোশাকে র‌্যাবের একটি দল হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ, নারী ওয়ার্ড ও পরীক্ষাগারসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। প্রথমে ২০ জনকে আটক করা হলেও পরে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে ১৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-শফিকুল ইসলাম (৪০), শিলা আক্তার (৫০), জীবন হোসেন (২৮), টুটুল আমিন শরীফ (৪০), রফিক আলী (৪৫), ইমরান বাদশা (৩০), আসাদ (৪৭), আহসান উল্লাহ (৩৭), মনির (৪৫), আনিস হোসেন রকি (৪০), রানা (৩০), সোহাগ মিয়া (৩০), মনির হোসেন (৩৭) ও আক্তারুজ্জামান (৩১)। তাদের কাছ থেকে বেশ কিছু মুঠোফোন জব্দ করা হয়েছে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান বলেন, দূর-দূরান্ত থেকে আসা অসহায় রোগীদের জিম্মি করে এই চক্রটি নানাভাবে হয়রানি করে আসছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুজ্জামান বলেন, দালাল চক্রটি হাসপাতালটিকে ঘিরে একটি বলয় তৈরি করেছিল। গ্রাম থেকে আসা সহজ-সরল রোগীদের টার্গেট করে বেসরকারি ক্লিনিকে পাঠানোর কথা বলে তাঁরা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।

হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে চার হাজার রোগী ভর্তি থাকেন। বিপুলসংখ্যক এই রোগীর ভিড়ে দালালদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। র‌্যাবের এই অভিযানের ফলে দালালদের উপদ্রব কিছুটা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষও এ ধরনের নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজে র‌্যাবের অভিযান, ১৪ দালাল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত