সংবাদ

বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি : পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৮:৫৭ এএম

বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি : পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী
বক্তব্য দিচ্ছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম। ছবি : সংবাদ

বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে পাঁচ বছরের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম এমপি।

শনিবার (৮ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে কটিয়াদী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে তাদের ভোটেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বিএনপি।’

তিনি আরও বলেন, সমালোচনাকারীরাও বলতে বাধ্য হচ্ছেন-‘এই প্রধানমন্ত্রীকে তো আমরা আগে দেখিনি।’ প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের সমস্যা শনাক্ত ও সমাধানে এবং সর্বক্ষেত্রে জনগণের আস্থা অর্জনে কাজ করছেন। মাত্র ছয় মাসেই সাধারণ মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতি আস্থা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

ষড়যন্ত্রকারীদের সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো ঘটনা না ঘটলেও সরকারকে ফেলে দেওয়ার জন্য বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। এ ধরনের অরাজনৈতিক ও বিভ্রান্তিকর কথাবার্তার বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।’

তিনি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জনগণের স্বার্থে নেওয়া উদ্যোগ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান।

আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে কটিয়াদীতে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশফাক আহমেদ জুন ও রুহুল আমিন আকিল, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজলসহ স্থানীয় নেতারা।

কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি : পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত