সংবাদ

মোটরসাইকেল না পেয়ে তরুণের আত্মহত্যা

প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৯:২৬ এএম

মোটরসাইকেল না পেয়ে তরুণের আত্মহত্যা
ছবি : সংবাদ

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে সিয়াম নামের এক তরুণ কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার বাগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বাগড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে সিয়াম তার বাবার কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরেন। কিন্তু মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করেন তিনি। রোববার (২৩ আগস্ট) দুপুরের দিকে তিনি ঘরে থাকা কীটনাশক পান করেন। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সিয়ামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মোটরসাইকেল না পেয়ে তরুণের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে সিয়াম নামের এক তরুণ কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার বাগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বাগড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে সিয়াম তার বাবার কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরেন। কিন্তু মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করেন তিনি। রোববার (২৩ আগস্ট) দুপুরের দিকে তিনি ঘরে থাকা কীটনাশক পান করেন। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সিয়ামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত