সংবাদ

এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তরুণ নিহত, আহত ২

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৯:০৪ পিএম

এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তরুণ নিহত, আহত ২
ছবি : সংবাদ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সালাউদ্দিন মোল্লা (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার আরও দুই বন্ধু গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় বৃষ্টির মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমারদিয়া গ্রামের আদম মোল্লার ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন একই এলাকার সাব্বির শেখ (১৮) ও তামিম হোসেন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরকান্দা থেকে এক মোটরসাইকেলে চড়ে তিন বন্ধু ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনের মালিগ্রাম এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয় জনতা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে। ঘাতক গাড়িটি শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তরুণ নিহত, আহত ২

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সালাউদ্দিন মোল্লা (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার আরও দুই বন্ধু গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় বৃষ্টির মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমারদিয়া গ্রামের আদম মোল্লার ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন একই এলাকার সাব্বির শেখ (১৮) ও তামিম হোসেন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরকান্দা থেকে এক মোটরসাইকেলে চড়ে তিন বন্ধু ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনের মালিগ্রাম এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয় জনতা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে। ঘাতক গাড়িটি শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত