সংবাদ

দুই বোনকে একসঙ্গে কেড়ে নিল পুকুরের পানি

নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:২২ পিএম

দুই বোনকে একসঙ্গে কেড়ে নিল পুকুরের পানি
ছবি : সংবাদ

মাদারীপুরের রাজৈরে পুকুরের পানিতে ডুবে দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজৈর পৌরসভার মোল্লাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো–তাবাসুম আক্তার ও তাহমিনা আক্তার (৬)। তারা মোল্লাকান্দি গ্রামের নাসির শেখের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় দুই বোন তাবাসুম ও তাহমিনা। গোসলের একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা পুকুরপাড়ে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকেই মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘মোল্লাকান্দি গ্রামে পুকুরে ডুবে দুই যমজ বোনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

দুই বোনকে একসঙ্গে কেড়ে নিল পুকুরের পানি

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

মাদারীপুরের রাজৈরে পুকুরের পানিতে ডুবে দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজৈর পৌরসভার মোল্লাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো–তাবাসুম আক্তার ও তাহমিনা আক্তার (৬)। তারা মোল্লাকান্দি গ্রামের নাসির শেখের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় দুই বোন তাবাসুম ও তাহমিনা। গোসলের একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা পুকুরপাড়ে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকেই মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘মোল্লাকান্দি গ্রামে পুকুরে ডুবে দুই যমজ বোনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত