সংবাদ

আবুধাবি টেস্ট: বিপর্যয় সামলে লিটন-মিরাজের প্রতিরোধ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পিএম

আবুধাবি টেস্ট: বিপর্যয় সামলে লিটন-মিরাজের প্রতিরোধ
আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে ২৮১, লিটন-মিরাজ ঘুরে দাঁড়ানোর চেষ্টায়

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণ শুরুর পর ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে সেই অবস্থা থেকে টেনে তোলার চেষ্টা করছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে চায়ের বিরতিতে ৫ উইকেটে ২২৬ রান তুলেছিল বাংলাদেশ। পরে লিটন-মিরাজের প্রতিরোধে ৬৭ ওভার শেষে সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২৮১ রান।

এর আগে প্রথম সেশনটা দাপটের সঙ্গে কাটিয়েছিল বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসানের ঝড়ো হাফসেঞ্চুরিতে ২৬ ওভারে বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করে ১ উইকেটে ১৩৪ রান। ৭১ বলে তানজিদের ৮৩ রানের ইনিংস শুরুর ছন্দ ঠিক করে দিয়েছিল।

দ্বিতীয় সেশনে চার উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম ১১১ বলে ৬৭ রান করে ফেরেন। মুমিনুল হক করেন ৭০ বলে ৩৯। এরপর দ্রুত বিদায় নেন মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুশফিক ৭ বল খেলে কোনো রান করতে পারেননি। শান্তর ব্যাট থেকে আসে ৪২ বলে ২৯ রান। চায়ের বিরতির ঠিক আগে মাত্র ৪ রানের মধ্যে শেষ তিনটি উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ।

তবে সেই বিপর্যয় সামাল দিতে চেষ্টা করেন লিটন ও মিরাজ। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে আবারও ইনিংস গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। লিটন শেষ পর্যন্ত ৫৪ বলে ৩৬ রানে অপরাজিত আছেন। অন্য প্রান্তে মিরাজের সংগ্রহ ৪৮ বলে অপরাজিত ২২ রান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

আবুধাবি টেস্ট: বিপর্যয় সামলে লিটন-মিরাজের প্রতিরোধ

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণ শুরুর পর ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে সেই অবস্থা থেকে টেনে তোলার চেষ্টা করছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে চায়ের বিরতিতে ৫ উইকেটে ২২৬ রান তুলেছিল বাংলাদেশ। পরে লিটন-মিরাজের প্রতিরোধে ৬৭ ওভার শেষে সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২৮১ রান।

এর আগে প্রথম সেশনটা দাপটের সঙ্গে কাটিয়েছিল বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসানের ঝড়ো হাফসেঞ্চুরিতে ২৬ ওভারে বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করে ১ উইকেটে ১৩৪ রান। ৭১ বলে তানজিদের ৮৩ রানের ইনিংস শুরুর ছন্দ ঠিক করে দিয়েছিল।

দ্বিতীয় সেশনে চার উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম ১১১ বলে ৬৭ রান করে ফেরেন। মুমিনুল হক করেন ৭০ বলে ৩৯। এরপর দ্রুত বিদায় নেন মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুশফিক ৭ বল খেলে কোনো রান করতে পারেননি। শান্তর ব্যাট থেকে আসে ৪২ বলে ২৯ রান। চায়ের বিরতির ঠিক আগে মাত্র ৪ রানের মধ্যে শেষ তিনটি উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ।

তবে সেই বিপর্যয় সামাল দিতে চেষ্টা করেন লিটন ও মিরাজ। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে আবারও ইনিংস গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। লিটন শেষ পর্যন্ত ৫৪ বলে ৩৬ রানে অপরাজিত আছেন। অন্য প্রান্তে মিরাজের সংগ্রহ ৪৮ বলে অপরাজিত ২২ রান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত