রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আগামী ছয় মাসের মধ্যে ‘বাস রুট রেশনালাইজেশন’ পদ্ধতি পুরোপুরি চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন এই নিয়মে একই রুটে একাধিক কোম্পানির বাস চলাচলের বদলে প্রতিটি নির্দিষ্ট রুটে কেবল একটি কোম্পানির অধীনেই বাস পরিচালিত হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা প্রদান করেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে প্রাথমিক পর্যায়ে বাস স্টপেজ নির্ধারণ, জরাজীর্ণ ও ফিটনেসবিহীন বাস মেরামত এবং চালক-শ্রমিকদের চুক্তিভিত্তিক চালনার বদলে নির্ধারিত মানদণ্ডে কোম্পানির অধীনে সরাসরি মাসিক বেতনভুক্ত কর্মচারী হিসেবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই সময়ের মধ্যেই ঢাকাকে প্রস্তাবিত ৩২টি রুট ও একীভূত কোম্পানিতে ভাগ করে পরীক্ষামূলকভাবে কয়েকটি রুটে আধুনিক এই বাস সেবা চালু করা হবে। ই-টিকেটিং, নির্ধারিত কাউন্টার ব্যবস্থা এবং জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে পুরো ব্যবস্থাটি নিয়ন্ত্রিত হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সমীক্ষায় বর্তমানে সচল ৯৮টি রুট ও ৬৬টি কোম্পানিকে পুনর্গঠন করে ৩২টি ক্লাস্টার রুটে একীভূত করা হবে। বিআরটিএ এবং মালিক সমিতির সমন্বয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রথম দুটি অগ্রাধিকার রুট চূড়ান্ত করা হবে।
একই দিনে পৃথক আরেকটি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের ক্রীড়া পরিকাঠামো জোরদারে প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম ও খেলার মাঠ গড়ে তোলার কঠোর নির্দেশ দেন। আগামী দুই মাসের মধ্যে দেশে অন্তত এক হাজার খেলার মাঠ প্রস্তুতের নির্দেশ দেওয়ার পাশাপাশি সিটি করপোরেশন এলাকায় প্রতি ২-৩টি ওয়ার্ডের বিপরীতে ন্যূনতম একটি খেলার মাঠ নিশ্চিত করার কথা বলেন তিনি। পরিকল্পনা অনুযায়ী, আগামী ৫ নভেম্বর খুলনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ক্রীড়া কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এদিকে, বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বুয়েটের নির্মম হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী আবরার ফাহাদের পিতা বরকত উল্লাহসহ তার পরিবারের সদস্যরা। সাক্ষাতকালে আবরার ফাহাদ হত্যা মামলার আইনি প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হলে তিনি বলেন, উচ্চ আদালতে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে বিচারকার্য সম্পন্ন করবে এবং ন্যায়বিচার নিশ্চিতে সরকারের পক্ষ থেকে আবরারের পরিবারকে সব ধরনের আইনগত ও নৈতিক সহায়তা দেওয়া অব্যাহত থাকবে।
/

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন