সাতক্ষীরার তালা উপজেলায় দ্রুতগতির বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনন্দ দাস উপজেলার শাকদহ গ্রামের মৃত কৃষ্ণপদ দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শাকদহ ব্রিজসংলগ্ন এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন আনন্দ দাস। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় আনন্দ দাস সড়কের পাশের বিলের পানিতে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে কাত হয়ে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহযোগী (হেলপার) পালিয়ে গেছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি সড়কের পাশে পড়ে রয়েছে। খবর পেয়ে খর্নিয়া হাইওয়ে থানা-পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন