সংবাদ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বেকারদের কারিগরি প্রশিক্ষণ

ফারহানা আক্তার, খাগড়াছড়ি
ফারহানা আক্তার, খাগড়াছড়ি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:৫৫ পিএম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বেকারদের কারিগরি প্রশিক্ষণ
ছবি : সংবাদ

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় এবং আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সহযোগিতায় মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে এই কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি সদর সেনা জোনে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান। এ সময় আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের আঞ্চলিক ব্যবস্থাপক শ্যামল আগষ্টিন রোজারিওসহ সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের অভাব ও আর্থিক সমস্যার কারণে স্থানীয় অনেক তরুণ-তরুণী পিছিয়ে পড়ছেন। তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে ইলেকট্রিক কাজ এবং মোবাইল সার্ভিসিংয়ের ওপর দুটি পৃথক কোর্সের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন, যা তাদের পরিবারের আয় বৃদ্ধিতে সহায়ক হবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া কয়েকজন তরুণ জানান, বাড়ির কাছে বিনামূল্যে এমন উন্নতমানের প্রশিক্ষণ পাওয়ার সুযোগ তাদের জন্য বড় প্রাপ্তি। নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ প্রদান করা হলে এলাকায় বেকারত্বের হার কমবে এবং ছোট ছোট উদ্যোক্তা তৈরি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান বলেন, পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এই কারিগরি শিক্ষা তরুণদের কর্মসংস্থানের পথ প্রশস্ত করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বেকারদের কারিগরি প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় এবং আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সহযোগিতায় মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে এই কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি সদর সেনা জোনে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান। এ সময় আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের আঞ্চলিক ব্যবস্থাপক শ্যামল আগষ্টিন রোজারিওসহ সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের অভাব ও আর্থিক সমস্যার কারণে স্থানীয় অনেক তরুণ-তরুণী পিছিয়ে পড়ছেন। তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে ইলেকট্রিক কাজ এবং মোবাইল সার্ভিসিংয়ের ওপর দুটি পৃথক কোর্সের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন, যা তাদের পরিবারের আয় বৃদ্ধিতে সহায়ক হবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া কয়েকজন তরুণ জানান, বাড়ির কাছে বিনামূল্যে এমন উন্নতমানের প্রশিক্ষণ পাওয়ার সুযোগ তাদের জন্য বড় প্রাপ্তি। নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ প্রদান করা হলে এলাকায় বেকারত্বের হার কমবে এবং ছোট ছোট উদ্যোক্তা তৈরি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান বলেন, পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এই কারিগরি শিক্ষা তরুণদের কর্মসংস্থানের পথ প্রশস্ত করবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত