সংবাদ

কুমিল্লা বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণ: ফল পরিবর্তন ১,৯৪৪ জনের

নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম

কুমিল্লা বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণ: ফল পরিবর্তন ১,৯৪৪ জনের
ছবি : এআই

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ে ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থী মোট ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৯৪৪ জনের ফল পরিবর্তিত হয়। পরিবর্তন হওয়া ফলাফলে ২০৭ জন নতুন জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি ৩৩৬ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন এবং ১ হাজার ৬০৮ জনের গ্রেড উন্নত হয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ জানান, পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী আবেদনকৃত উত্তরপত্রগুলো নিবিড়ভাবে যাচাই শেষে এই ফল প্রকাশ করা হয়েছে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, গত ১০ আগস্ট ২০২৬ সালের এসএসসি পরীক্ষার মূল ফল প্রকাশিত হয়, যেখানে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৬৫ দশমিক ৪২ শতাংশ। পরে ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়েছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণ: ফল পরিবর্তন ১,৯৪৪ জনের

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ে ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থী মোট ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৯৪৪ জনের ফল পরিবর্তিত হয়। পরিবর্তন হওয়া ফলাফলে ২০৭ জন নতুন জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি ৩৩৬ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন এবং ১ হাজার ৬০৮ জনের গ্রেড উন্নত হয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ জানান, পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী আবেদনকৃত উত্তরপত্রগুলো নিবিড়ভাবে যাচাই শেষে এই ফল প্রকাশ করা হয়েছে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, গত ১০ আগস্ট ২০২৬ সালের এসএসসি পরীক্ষার মূল ফল প্রকাশিত হয়, যেখানে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৬৫ দশমিক ৪২ শতাংশ। পরে ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়েছিল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত