নওগাঁর বদলগাছীতে জমি ও পুকুর নিয়ে বিরোধের জেরে প্রায় ৩ লাখ টাকা মূল্যের মাছ লুট এবং পুকুরমালিককে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কোলা ইউনিয়নের চকতাল গ্রামের শহিদুল ইসলাম (৫৫) ও হাসান (২২)। শহিদুল ওই ইউনিয়নের গ্রামপুলিশ হিসেবে কর্মরত এবং হাসান তার ভাতিজা।
এর আগে শনিবার সকালে কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে মো. আবু কালাম আজাদ (৪২) বাদী হয়ে বদলগাছী থানায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঝাড়ঘরিয়া মৌজায় আবু কালাম আজাদের দখলে থাকা ৯৭ শতক জমিতে পুকুর খনন করে দীর্ঘদিন ধরে তিনি মাছ চাষ করে আসছেন। ওই জমি ও পুকুর নিয়ে অভিযুক্তদের সঙ্গে তার বিরোধ চলছিল।
অভিযোগে বলা হয়, শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টার দিকে শহিদুল ইসলামের নির্দেশে ১৩ জন নামীয় আসামিসহ অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র ও বেড় জাল নিয়ে পুকুরে নামেন। তারা আনুমানিক ২৫ থেকে ৩০ মণ মাছ ধরে ভটভটিতে করে নিয়ে যান, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।
এজাহারে আরও উল্লেখ করা হয়, মাছ লুটকালে বাধা দিলে আসামিরা হামলা চালায়। এ সময় শহিদুল ইসলাম বাদী কালামের গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে কেটে পড়েন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, মামলাটি নথিভুক্ত করে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন