সংবাদ

উন্নয়ন সহযোগিতা বাড়াতে ঢাকায় জার্মান ভাইস মিনিস্টার

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৫ পিএম

উন্নয়ন সহযোগিতা বাড়াতে ঢাকায় জার্মান ভাইস মিনিস্টার
জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার।

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা জোরদার এবং অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে তিন দিনের সরকারি সফরে রোববার (২৫ অক্টোবর) ঢাকায় পৌঁছাচ্ছেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার।

ঢাকাস্থ জার্মান দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. বারবেল কফলার জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক পুনর্গঠন ও রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। একই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে উত্তরণের প্রস্তুতিও জোরদার করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। সফরকালে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতা অর্জন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কৌশল এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার বিষয়টি দ্বিপক্ষীয় আলোচনার মূল কেন্দ্রে থাকবে।

জার্মান দূতাবাস জানায়, বাংলাদেশ জার্মানির দীর্ঘদিনের ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। এই যৌথ অংশীদারত্বকে কেবল প্রথাগত সহায়তার মধ্যে সীমাবদ্ধ না রেখে অর্থনৈতিক চাহিদার ওপর ভিত্তি করে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচন করতে চায় বার্লিন।

সফরসূচি অনুযায়ী, ড. বারবেল কফলার বাংলাদেশ সরকারের নীতিনির্ধারক ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এক রুদ্ধদ্বার রাজনৈতিক সংলাপে অংশ নেবেন। এছাড়া সরকারের সঙ্গে বৈঠক ছাড়াও তিনি চট্টগ্রামে পরিচালিত জার্মান অর্থায়নের একাধিক উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করতে যাবেন।

ঢাকায় অবস্থানকালে জার্মান দূতাবাসে আয়োজিত ‘জার্মান পুনর্মিলন দিবস’-এর বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন সফররত এই ভাইস মিনিস্টার। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্য এবং সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

উন্নয়ন সহযোগিতা বাড়াতে ঢাকায় জার্মান ভাইস মিনিস্টার

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত