সংবাদ

ব্র্যাকনেটে চাকরির সুযোগ, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম

ব্র্যাকনেটে চাকরির সুযোগ, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত

তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ব্র্যাকনেট লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ট্রান্সমিশন বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীকে ইইই, সিএসই অথবা ইটিই বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। আবেদনকারীর বয়স হতে হবে ৩০ থেকে ৪৫ বছর। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ঢাকায় কাজ করতে হবে। তাই প্রার্থীকে ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। এটি বেসরকারি প্রতিষ্ঠানের পূর্ণকালীন চাকরি। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

নিয়োগের তথ্য:

প্রতিষ্ঠান: ব্র্যাকনেট লিমিটেড

বিভাগ: ট্রান্সমিশন

পদ: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (ইইই/সিএসই/ইটিই)

অভিজ্ঞতা: ২–৫ বছর

বয়স: ৩০–৪৫ বছর

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মস্থল: ঢাকা

আবেদনের শেষ তারিখ: ৯ অক্টোবর

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে—

আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি—ব্র্যাকনেট লিমিটেড

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ব্র্যাকনেটে চাকরির সুযোগ, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ব্র্যাকনেট লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ট্রান্সমিশন বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীকে ইইই, সিএসই অথবা ইটিই বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। আবেদনকারীর বয়স হতে হবে ৩০ থেকে ৪৫ বছর। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ঢাকায় কাজ করতে হবে। তাই প্রার্থীকে ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। এটি বেসরকারি প্রতিষ্ঠানের পূর্ণকালীন চাকরি। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

নিয়োগের তথ্য:

প্রতিষ্ঠান: ব্র্যাকনেট লিমিটেড

বিভাগ: ট্রান্সমিশন

পদ: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (ইইই/সিএসই/ইটিই)

অভিজ্ঞতা: ২–৫ বছর

বয়স: ৩০–৪৫ বছর

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মস্থল: ঢাকা

আবেদনের শেষ তারিখ: ৯ অক্টোবর

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে—

আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি—ব্র্যাকনেট লিমিটেড

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত