সংবাদ

সাটুরিয়ায় ৭ কোম্পানির সার ভেজাল প্রমাণিত

মো.লুৎফর রহমান, মানিকগঞ্জ
মো.লুৎফর রহমান, মানিকগঞ্জ
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম

সাটুরিয়ায় ৭ কোম্পানির সার ভেজাল প্রমাণিত
ছবি: সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের বাজারজাতকৃত বেশ কয়েকটি ব্র্যান্ডের সার ল্যাব পরীক্ষায় ‘ভেজাল ও মানহীন’ হিসেবে শনাক্ত হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট সার ও কীটনাশকসমূহের কেনাবেচা এবং মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে বাজার থেকে দ্রুত তা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ডিলার ও খুচরা দোকান থেকে সংগ্রহ করা ১৬টি সারের নমুনা ল্যাব পরীক্ষার জন্য মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে পাঠানো হয়। ল্যাব রিপোর্টে ব্যাবিলন এগ্রো, নিউ এগ্রো, এগ্রো মাইন ও গ্রীন বাংলাসহ ৭টি কোম্পানির সারে নির্ধারিত মাত্রার চেয়ে কম কার্যকর উপাদান পাওয়া যায়।

সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম জানান, কৃষকের সুরক্ষায় এই সিদ্ধান্তের কথা কোম্পানিগুলোকে লিখিতভাবে জানানো হয়েছে এবং স্থানীয় বাজারে কেনাবেচা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, কৃষকদের সঙ্গে প্রতারণা করে কেউ পার পাবে না; ভেজাল চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সাটুরিয়ায় ৭ কোম্পানির সার ভেজাল প্রমাণিত

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের বাজারজাতকৃত বেশ কয়েকটি ব্র্যান্ডের সার ল্যাব পরীক্ষায় ‘ভেজাল ও মানহীন’ হিসেবে শনাক্ত হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট সার ও কীটনাশকসমূহের কেনাবেচা এবং মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে বাজার থেকে দ্রুত তা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ডিলার ও খুচরা দোকান থেকে সংগ্রহ করা ১৬টি সারের নমুনা ল্যাব পরীক্ষার জন্য মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে পাঠানো হয়। ল্যাব রিপোর্টে ব্যাবিলন এগ্রো, নিউ এগ্রো, এগ্রো মাইন ও গ্রীন বাংলাসহ ৭টি কোম্পানির সারে নির্ধারিত মাত্রার চেয়ে কম কার্যকর উপাদান পাওয়া যায়।

সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম জানান, কৃষকের সুরক্ষায় এই সিদ্ধান্তের কথা কোম্পানিগুলোকে লিখিতভাবে জানানো হয়েছে এবং স্থানীয় বাজারে কেনাবেচা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, কৃষকদের সঙ্গে প্রতারণা করে কেউ পার পাবে না; ভেজাল চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত