টাঙ্গাইলের ভূঞাপুরে লৌহজং নদীর ওপর সেতু না থাকায় নদীর উত্তর পাশের সাতটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। যাতায়াতের একমাত্র সম্বল একটি ছোট খেয়া নৌকা হওয়ায় দৈনন্দিন যাতায়াত ও পণ্য পরিবহনে চরম বিপাকে পড়েছেন স্থানীয় অধিবাসীরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার জুয়াদ আলী মোড়ের পাশ দিয়ে বয়ে চলা লৌহজং নদীর উভয় পাশে সংযোগ সড়ক থাকলেও নদীটির ওপর কোনো সেতু নেই। ফলে রামপুর, গোপীনাথপুর, রায়ের বাসালিয়া, খন্দকার পাড়া ও ভূঁইয়া পাড়াসহ সাতটি গ্রামের মানুষকে এই খেয়া নৌকার ওপর ভরসা করতে হয়। নৌকার অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা যেমন নিয়মিত চিত্র, তেমনই রাতে মাঝি না থাকলে সাঁতরে নদী পার হতে হয় স্থানীয়দের।
ভালো যোগাযোগব্যবস্থা না থাকায় ওই অঞ্চলের মানুষ সময়মতো মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিতে পারেন না। এমনকি দূরদূরান্ত থেকে আসা আত্মীয়স্বজনদের যাতায়াতে বাধা সৃষ্টি হওয়ায় অনেক সময় বিয়ে ভেঙে যাওয়ার ঘটনাও ঘটে।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান জানান, সেতু না থাকায় নদী পারাপারে মানুষের কষ্টে বিষয়ে তিনি ওয়াকিফহাল এবং স্থানটি সরেজমিনে পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এখানে দ্রুত একটি সেতু নির্মাণের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন