নওগাঁর বদলগাছীতে সরকারি ভিপি (অর্পিত) সম্পত্তি দখল ও চাষাবাদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত মাসুদ হোসেন (৩৬) মারা গেছেন। টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
নিহত মাসুদ হোসেন বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের আফজাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বালুভরা ইউনিয়নের পিতাম্বরপুর মৌজায় ১৪ বিঘা ১৭ শতক ভিপি সম্পত্তির দখল ও চাষাবাদকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
স্থানীয় বাসিন্দারা জানান, পিতাম্বরপুর মৌজার ওই ভিপি জমি দীর্ঘদিন ধরে বারাতৈল ও প্রধানকুন্ডি গ্রামের কয়েকটি পরিবার লিজ নিয়ে চাষাবাদ করে আসছিল। এক পক্ষের দাবি, ২০২৫ সাল পর্যন্ত তারা নিয়মিত লিজের অর্থ পরিশোধ করে আসছিলেন। তবে পূর্বের লিজের মেয়াদ শেষ হলে মাসুদ হোসেন ও রিফাত হোসেনসহ নতুন একটি পক্ষ জমিটি লিজ নেওয়ার জন্য আবেদন করে। এ নিয়েই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ মাথাচাড়া দিয়ে ওঠে।
এরই জেরে ১০ সেপ্টেম্বর জমিতে থাকা পটলের খেত থেকে ফসল তোলা ও জমি ছেড়ে দেওয়া নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দেয় এবং সংঘাতের সৃষ্টি হয়। সংঘর্ষে গুরুতর আহত মাসুদকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নওগাঁ সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।
মাসুদের মৃত্যুর পর ঘটনাটি হত্যা মামলায় রূপ নিয়েছে। নিহতের ভাই রিফাত হোসেন বাদী হয়ে ১৫ থেকে ২০ জনকে আসামি করে বদলগাছী থানায় মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন। এ বিষয়ে একটি হত্যা মামলা রজু করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন