সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

ধামরাইয়ে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ দম্পতি

ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টার দিকে ধামরাই পৌর এলাকার কিষাণ নগর মহল্লায় একটি দোতলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধ দম্পতি হলেন- সুমনা বাদশা (৪৫) ও তার স্বামী বাদশা মিয়া (৫৫)।

জানা যায়, আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে পৌর এলাকার কিষাণ নগর মহল্লায় বাদশার বাড়িতে বিকট শব্দ হয়। পরে প্রতিবেশীরা বাদশার বাসায় গিয়ে তাদের দগ্ধ অবস্থায় দেখতে পান। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন বলেন, রাত ১০ টার দিকে স্থানীয়রা বিস্ফোরণের খবর দিলে ধামরাই ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে কোনো আগুন ছিল না। রান্নাঘরে বিস্ফোরণের কারণে ওই বাড়ির গ্যাসের লাইনের রাইজার বন্ধ করা হয়েছে এবং দুইটি লিকেজ ছিল তা বন্ধ করা হয়েছে। তবে এ ঘটনায় এক দম্পতি দগ্ধ হয়েছে বলে জানাতে পেরেছি এবং তাদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

জাতীয়/ এমএম/ওকেআর

.

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

বুধবার, ১১ মার্চ ২০২৬

ধামরাইয়ে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ দম্পতি

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

ঢাকার ধামরাইয়ে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টার দিকে ধামরাই পৌর এলাকার কিষাণ নগর মহল্লায় একটি দোতলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধ দম্পতি হলেন- সুমনা বাদশা (৪৫) ও তার স্বামী বাদশা মিয়া (৫৫)।

জানা যায়, আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে পৌর এলাকার কিষাণ নগর মহল্লায় বাদশার বাড়িতে বিকট শব্দ হয়। পরে প্রতিবেশীরা বাদশার বাসায় গিয়ে তাদের দগ্ধ অবস্থায় দেখতে পান। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন বলেন, রাত ১০ টার দিকে স্থানীয়রা বিস্ফোরণের খবর দিলে ধামরাই ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে কোনো আগুন ছিল না। রান্নাঘরে বিস্ফোরণের কারণে ওই বাড়ির গ্যাসের লাইনের রাইজার বন্ধ করা হয়েছে এবং দুইটি লিকেজ ছিল তা বন্ধ করা হয়েছে। তবে এ ঘটনায় এক দম্পতি দগ্ধ হয়েছে বলে জানাতে পেরেছি এবং তাদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

জাতীয়/ এমএম/ওকেআর

.

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত