সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সখীপুরে সিজারের ৭ দিন পর চিকিৎসাধীন উপজাতি প্রসূতির মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে পূজা রানী কোচ (১৫) নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধোপারচালা গ্রামের মিন্টু কোচের মেয়ে। পরিবারের দাবি, ডাক্তারের ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, প্রসব ব্যথা নিয়ে গত ৬ মার্চ পূজা রানী কোচ সখীপুরের লাইফ কেয়ার ক্লিনিকে ভর্তি হন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ডি আই রেজাউল করিম সিজার করার সিদ্ধান্ত নেন। পরে ডা. ডি আই রেজাউল করিম ও তার মেয়ে ডা. চাঁদনী মিলে পূজা রানী কোচের সিজার করেন। সিজারের মাধ্যমে একটি সুস্থ সন্তান জন্ম নিলেও অপারেশনের কয়েক ঘণ্টা পরও পূজা রানীর জ্ঞান ফেরেনি।

পরে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) সাত দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ডা. ডি আই রেজাউল করিমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

পূজা রানীর স্বামী রনজিৎ (রঞ্জু) বলেন, “ডাক্তারের ভুল চিকিৎসায় আমার সব শেষ হয়ে গেল। সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা না করেই ডা. রেজাউল করিম ও তার মেয়ে ডা. চাঁদনী আমার স্ত্রীর সিজার করেছেন। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই।”

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

বুধবার, ১১ মার্চ ২০২৬

সখীপুরে সিজারের ৭ দিন পর চিকিৎসাধীন উপজাতি প্রসূতির মৃত্যু

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখীপুরে পূজা রানী কোচ (১৫) নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধোপারচালা গ্রামের মিন্টু কোচের মেয়ে। পরিবারের দাবি, ডাক্তারের ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, প্রসব ব্যথা নিয়ে গত ৬ মার্চ পূজা রানী কোচ সখীপুরের লাইফ কেয়ার ক্লিনিকে ভর্তি হন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ডি আই রেজাউল করিম সিজার করার সিদ্ধান্ত নেন। পরে ডা. ডি আই রেজাউল করিম ও তার মেয়ে ডা. চাঁদনী মিলে পূজা রানী কোচের সিজার করেন। সিজারের মাধ্যমে একটি সুস্থ সন্তান জন্ম নিলেও অপারেশনের কয়েক ঘণ্টা পরও পূজা রানীর জ্ঞান ফেরেনি।

পরে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) সাত দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ডা. ডি আই রেজাউল করিমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

পূজা রানীর স্বামী রনজিৎ (রঞ্জু) বলেন, “ডাক্তারের ভুল চিকিৎসায় আমার সব শেষ হয়ে গেল। সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা না করেই ডা. রেজাউল করিম ও তার মেয়ে ডা. চাঁদনী আমার স্ত্রীর সিজার করেছেন। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই।”

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত