সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার বিএনপির আলোচনায় আলতাফ হোসেন চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব নিতে পারেন আলতাফ হোসেন চৌধুরী। বিএনপির জ্যৈষ্ঠ নেতাদের মধ্যে এমন আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন স্পিকারকে শপথ পড়াবেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ, দুমকি ও সদর উপজেলা) আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন।

এই আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। পরবর্তীতে তিনি বাণিজ্য মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

সরকারি দল বিএনপির সংসদ সদস্যদের নিয়ে আজ বুধবার (১১ মার্চ) বৈঠক করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে এ বৈঠক হয়েছে। তবে বৈঠকের পর স্পিকার কে হচ্ছেন এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কারো নাম প্রকাশ করা হয়নি।

.

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

বুধবার, ১১ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার বিএনপির আলোচনায় আলতাফ হোসেন চৌধুরী

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব নিতে পারেন আলতাফ হোসেন চৌধুরী। বিএনপির জ্যৈষ্ঠ নেতাদের মধ্যে এমন আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন স্পিকারকে শপথ পড়াবেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ, দুমকি ও সদর উপজেলা) আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন।

এই আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। পরবর্তীতে তিনি বাণিজ্য মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

সরকারি দল বিএনপির সংসদ সদস্যদের নিয়ে আজ বুধবার (১১ মার্চ) বৈঠক করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে এ বৈঠক হয়েছে। তবে বৈঠকের পর স্পিকার কে হচ্ছেন এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কারো নাম প্রকাশ করা হয়নি।

.

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত