সংবাদ

লাকসামে কর্ণফুলী কমিউটারের ইঞ্জিন ও তিন বগি লাইনচ্যুত


নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:২২ পিএম

লাকসামে কর্ণফুলী কমিউটারের ইঞ্জিন ও তিন বগি লাইনচ্যুত
ছবি : সংবাদ

কুমিল্লার লাকসামে নাওটি স্টেশনের আউটারে ঢাকা অভিমুখী কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে চট্টগ্রাম ও নোয়াখালী থেকে ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে বিকল্প ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাকসামের নাওটি স্টেশন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এতে আকস্মিক ঝাঁকুনি ও দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে ট্রেনযাত্রীরা প্রচণ্ড গরম ও ভোগান্তির মুখে পড়েছেন।

লাকসাম রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে ইতিমধ্যেই উদ্ধারকারী ট্রেন (রিলিজ ট্রেন) বা ক্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, “নাওটি স্টেশনের কাছে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধার কাজ চলছে, আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।”

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


লাকসামে কর্ণফুলী কমিউটারের ইঞ্জিন ও তিন বগি লাইনচ্যুত

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লার লাকসামে নাওটি স্টেশনের আউটারে ঢাকা অভিমুখী কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে চট্টগ্রাম ও নোয়াখালী থেকে ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে বিকল্প ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাকসামের নাওটি স্টেশন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এতে আকস্মিক ঝাঁকুনি ও দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে ট্রেনযাত্রীরা প্রচণ্ড গরম ও ভোগান্তির মুখে পড়েছেন।

লাকসাম রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে ইতিমধ্যেই উদ্ধারকারী ট্রেন (রিলিজ ট্রেন) বা ক্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, “নাওটি স্টেশনের কাছে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধার কাজ চলছে, আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।”


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত