সংবাদ
সংবাদ

নেছারাবাদে মসজিদের সামনে কাভার্ড ভ্যানে আগুন

প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫২ পিএম

নেছারাবাদে মসজিদের সামনে কাভার্ড ভ্যানে আগুন
ছবি : সংবাদ

পিরোজপুরের নেছারাবাদে একটি মসজিদের সামনে পার্ক করে রাখা কাভার্ড ভ্যানের তিনটি চাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে নেছারাবাদ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর জগন্নাথকাঠি বায়তুল রহমান জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় নাশকতার আশঙ্কা ও উদ্বেগ দেখা দিয়েছে।   

গাড়িটির মালিক ভোলা জেলার বাসিন্দা মো. কামাল এবং চালক মো. বাহারুল।  

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় নার্সারি ব্যবসায়ী মো. শাহিনের গাছের চারা ঢাকায় পরিবহনের জন্য কাভার্ড ভ্যানটি ভাড়া করা হয়েছিল। রাতে সেটি মসজিদের সামনে পার্ক করে রাখা হয়। রাত দেড়টার দিকে মসজিদের ইমাম গাড়িটির তিনটি চাকায় আগুন জ্বলতে দেখে চিৎকার করে স্থানীয় বাসিন্দাদের ডাকেন। পরে স্থানীয় লোকজন মসজিদের পানির পাইপ ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে গাড়িটির তিনটি চাকা পুড়ে গেলেও আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ভ্যানটি।

দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গাড়ির চাকায় আগুন দিয়ে থাকতে পারে বলে স্থানীয় লোকজন ধারণা করছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মসজিদের সামনে পার্ক করা গাড়িটিতে কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্বরূপকাঠি বাসস্ট্যান্ড, লোড পয়েন্ট ও বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানের লোকজনকে সচেতন করা হচ্ছে এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতির ওপর পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে বলে তিনি জানান।  

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নেছারাবাদে মসজিদের সামনে কাভার্ড ভ্যানে আগুন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত