পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষকের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এসব তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ‘শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়েও নিজেদের গড়ে তুলতে হবে। সরকার চায়, শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণি শেষ করার সময় পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠুক।’
এ সময় প্রধানমন্ত্রী জানান, শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ এবং মাঠ তৈরিতে সরকার কাজ করছে।
ভবিষ্যতের কর্মক্ষেত্রে বাড়তি সুবিধা পেতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়েও সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন।
শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা যাবে না, প্রাণীদের প্রতি সদয় আচরণ করতে হবে এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগাতে হবে।
জাতীয় সংসদ পরিদর্শনে আসা হবিগঞ্জের এই শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা প্রধানমন্ত্রীকে হবিগঞ্জ সফরের আমন্ত্রণ জানান।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন