দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরুটা মোটেও স্বস্তির ছিল না বাংলাদেশের। একপর্যায়ে ১২১ রানেই হারাতে হয়েছিল পাঁচ উইকেট। সেখান থেকে তাওহীদ হৃদয় ও লিটন কুমার দাসের শতকের ওপর ভর করে প্রথম ইনিংসে ৪০০ রানের সংগ্রহ গড়ে দলটি। কঠিন পরিস্থিতি সামলে বাংলাদেশের এমন প্রত্যাবর্তন নজর কেড়েছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দিমুথ করুণারত্নের।
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর ছিল ৫ উইকেটে ৩২৭ রান। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিকদের মাঠে বাংলাদেশের লড়াইয়ের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন করুণারত্নে।
সেখানে তিনি লেখেন, ‘গত কয়েক বছর ধরে দারুণ টেস্ট ক্রিকেট খেলছে বাংলাদেশ। গতকাল (রোববার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২১ রানে ৫ উইকেট হারানোর পর যেভাবে ঘুরে দাঁড়িয়ে ৩২৭/৬ রান করেছে, তা অসাধারণ প্রত্যাবর্তন। এতে এই ম্যাচে বাংলাদেশ শক্ত অবস্থানে পৌঁছে গেছে।’
শুধু রানসংখ্যা নয়, বাংলাদেশের খেলোয়াড়দের মানসিক দৃঢ়তাও মুগ্ধ করেছে সাবেক এই লঙ্কান অধিনায়ক। পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘বিশ্বের এক নম্বর টেস্ট দলের বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশ যেভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে, তা দেখে খুব ভালো লাগছে। দুর্দান্ত মানসিক শক্তি ও দৃঢ়তা!’
এদিকে দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৮৭ রান। স্বাগতিকদের হয়ে মার্কাস অ্যাকারম্যান খেলেছেন ১৫৭ রানের ইনিংস। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪০০ রানের চেয়ে এখনো ১১৩ রান পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন দিমুথ করুণারত্নে। খেলোয়াড়ি জীবনে শ্রীলঙ্কার টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে ১০০ টেস্ট ও ৫০ ওয়ানডে।
টেস্টে ৩৯ গড়ে ৭ হাজার ২২২ রান করেছেন করুণারত্নে। এ সংস্করণে তাঁর সেঞ্চুরি ১৬টি এবং হাফসেঞ্চুরি ৩৯টি। সর্বোচ্চ ইনিংস ২৪৪ রানের।
ওয়ানডেতে ৩১ গড়ে তাঁর সংগ্রহ ১ হাজার ৩১৬ রান। এ সংস্করণে একটি সেঞ্চুরির পাশাপাশি ১১টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১০৩ রান।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন