‘আমার দুটো কোরআনের পাখি আল্লাহ নিয়ে গেছেন, আমি কীভাবে বাঁচব’—বুক চাপড়ে বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছিলেন শোকার্ত মা আরেফা সিদ্দিকা। এক দুর্ঘটনায় দুই কোরআনে হাফেজ সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবার। এক ছেলের জানাজার প্রস্তুতি চলার সময় আরেক ছেলের মৃত্যুর খবর আসার এমন হৃদয়বিদারক ঘটনা নাড়া দিয়েছে পুরো এলাকাবাসীকেই।
গত সোমবার রাতে কক্সবাজারের চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। আগুনে পুড়ে মারা যাওয়া দুই কিশোর হলো– ওমর ফারুক (১৩) ও মোহাম্মদ আবদুল্লাহ (১৪)। তারা ওই এলাকার স্থানীয় মসজিদের ইমাম ফজলে কাদের ও আরেফা সিদ্দিকা দম্পতির সন্তান।
তারা দুজনই পবিত্র কোরআনের হাফেজ ছিলেন। মা–বাবার স্বপ্ন ছিল, বড় হয়ে দুই ছেলে ধর্মীয় শিক্ষায় আরও এগিয়ে যাবে। কিন্তু সেই স্বপ্ন চিরতরে নিভে গেছে।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রবিবার রাতে ঘুমানোর আগে দুই ভাই স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে পাঞ্জাবি আয়রন করেছিল। পরদিন স্থানীয় বহদ্দারকাটা এলাকায় একটি মাহফিলে যাওয়ার কথা ছিল তাদের। ইস্তিরি শেষে কয়লার আগুন যথাযথভাবে না নেভানোর কারণে তা থেকে কাপড় কিংবা কম্বলে আগুন লেগে যায়।
দগ্ধ অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে ছোট ভাই ওমর ফারুক মারা যান। এরপর রাত আটটার দিকে বড় ভাই মোহাম্মদ আবদুল্লাহরও মৃত্যু হয়।
সরেজমিন দেখা যায়, করাইয়াঘোনা এলাকায় রেললাইনের পাশে খাসজমিতে নির্মিত টিনের বেড়া ও চালার ছোট ঘরটি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। বিদ্যুতের সংযোগ না থাকায় ঘরে পলিথিনের ছাউনি দেওয়া ছিল, যার কারণে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, চার ছেলের মধ্যে এই দুজনেই হাফেজ হয়েছিলেন। অভাবের সংসারে বাবা ফজল কাদের স্থানীয় মসজিদে ইমামতি করে কোনোমতে সংসার চালাতেন।
কান্নাজড়িত কণ্ঠে বাবা ফজল কাদের বলেন, ‘আমার কত দুর্ভাগ্য, এক ছেলের জানাজার প্রস্তুতির সময় আরেক ছেলের মৃত্যুর খবর শুনেছি। আমি বেঁচে আছি, এটাই বড় মিরাকল।’
ওমর ফারুকের দাফন সোমবার রাতে সম্পন্ন হয়। আর মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় জানাজা শেষে দুই ভাইকে করাইয়াঘোনা মসজিদ কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ার গণমাধ্যমকে জানান, কয়লার আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে আরও সহায়তার চেষ্টা চলছে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন