সংবাদ
সংবাদ

গভীর রাতে চট্টগ্রামে পুলিশ বক্সে অগ্নিসংযোগ


প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

গভীর রাতে চট্টগ্রামে পুলিশ বক্সে অগ্নিসংযোগ
ছবি : সংবাদ

চট্টগ্রাম নগরের মুরাদপুরে একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত এই হামলা চালায়। আকস্মিক এই অগ্নিসংযোগে বক্সের ভেতরের আসবাবপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে হঠাৎ করে কয়েকজন ব্যক্তি মুরাদপুর পুলিশ বক্সের ভেতরে আগুন ধরিয়ে দেন। পরে আশপাশের লোকজনের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই ভেতরের অনেক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, রাতে পুলিশ বক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, বক্সের সামনে কাপড়জাতীয় কিছুতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যা পরে বক্সে ছড়িয়ে পড়ে। 

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে ওই এলাকার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশি অভিযান শুরু হয়েছে।

এদিকে পুলিশ বক্সে আগুন দেওয়ার এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে নগরের মুরাদপুর ওভারব্রিজের নিচে অবস্থিত পুলিশ বক্সটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


গভীর রাতে চট্টগ্রামে পুলিশ বক্সে অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরের মুরাদপুরে একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত এই হামলা চালায়। আকস্মিক এই অগ্নিসংযোগে বক্সের ভেতরের আসবাবপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে হঠাৎ করে কয়েকজন ব্যক্তি মুরাদপুর পুলিশ বক্সের ভেতরে আগুন ধরিয়ে দেন। পরে আশপাশের লোকজনের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই ভেতরের অনেক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, রাতে পুলিশ বক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, বক্সের সামনে কাপড়জাতীয় কিছুতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যা পরে বক্সে ছড়িয়ে পড়ে। 

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে ওই এলাকার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশি অভিযান শুরু হয়েছে।

এদিকে পুলিশ বক্সে আগুন দেওয়ার এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে নগরের মুরাদপুর ওভারব্রিজের নিচে অবস্থিত পুলিশ বক্সটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত