নোয়াখালীর বেগমগঞ্জে মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহা (৭) হত্যাকাণ্ডের রহস্য ময়নাতদন্ত প্রতিবেদনে উন্মোচিত হয়েছে। শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
‘নুহা সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধন শেষে পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপিও দেওয়া হয়। এর আগে সোমবার (১৬ নভেম্বর) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়।
নিহত নুহা জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দক্ষিণ নয়নপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে এবং মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল। গত ৯ নভেম্বর বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়। পরে সন্ধ্যায় মাহতাপুর গ্রামের একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখা গেলেও পুলিশ শুরুতে এটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করেছিল। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
পরিবারের অভিযোগ, ঘটনার দিন থানায় হত্যা মামলা করতে চাইলেও পুলিশ অপমৃত্যুর মামলা নেয়। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এখন নতুন করে হত্যা মামলা দায়ের করতে বলা হয়েছে। ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করতে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন