সংবাদ

সংসদে নিজের ভুল স্বীকার করলেন প্রধানমন্ত্রী, দিলেন সংশোধনী

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম

সংসদে নিজের ভুল স্বীকার করলেন প্রধানমন্ত্রী, দিলেন সংশোধনী

প্রাইভেট স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারের গাইডলাইনস নিয়ে প্রধানমন্ত্রীর তারেক রহমান সংসদে যে তথ্য দিয়েছেন, তাতে কিছু ভুল রয়েছে বলে তিনি নিজেই পুনরায় সংসদ কে জানিয়েছেন।

আজ বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের (এমপি) বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য (এমপি)  হুম্মাম কাদের চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে বলেন, প্রাইভেট স্কুলগুলো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিজেরাই তাদের গাইডলাইন ঠিক করবে।

প্রধানমন্ত্রীর জবাবে ইঙ্গিত ছিল যে, সরকারি স্কুলের গাইডলাইন সরকার নির্ধারণ করবে। প্রাইভেটগুলো তো সরকার নির্ধারণ করবে না।

ওই সময় এমপি হুম্মাম কাদের চৌধুরীকে প্রধানমন্ত্রী আরও বলেন, "এ বিষয়ে আপনার কোন পরামর্শ থাকলে সরকার সেটা বিবেচনা করবে।"

এদিন সংসদ অধিবেশনে দিনের কার্যসূচী অনুযায়ী প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত ছিল। বেলা ১১ টা ০১মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিতে সংসদের মুলতবি বৈঠক শুরু হয়

প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি হুম্মাম কাদের চৌধুরীর প্রশ্নের এবং সম্পূরক প্রশ্নের জবাব দিয়ে অন্য এমপিদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন।

অন্য এক এমপির প্রশ্নের জবাব দেয়ার এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, " মাননীয় স্পিকার আমি এখানে একটি...একটু কারেকশন (সংশোধনী) দিতে চাইছি। মাননীয় সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী উনার সম্পূরক প্রশ্নে প্রাইভেট স্কুলগুলির বিষয়ে একটি কথা বলেছিলেন যে...গাইডলাইন। আমি তখন একটু ভুল ভাবে উপস্থাপন করেছিলাম।"

প্রধানমন্ত্রী বলেন, " প্রাইভেট স্কুলগুলির ক্ষেত্রে সরকারের একটি গাইডলাইন অবশ্যই আছে। একটি সরকারি...একটি গাইডলাইন আছে। এই কারেকশনটা আমি দিতে চাইছি।" 

তারেক রহমান সংসদে বলেন, "সেই গাইডলাইনের ভিত্তিতেই তারা পরিচালনা করে থাকে। এখানে মাননীয় সংসদ সদস্য যদি...উনার কোন বিষয় থাকে, উনি যদি অ্যাড করতে চান... উনি যদি নোটিশ আনেন, তাহলে সেই গাইড লাইনের ভিত্তিতে আমরা সেটি পর্যালোচনা করে দেখতে পারি; ধন্যবাদ।"

হুম্মাম কাদের চৌধুরীর সম্পূরক প্রশ্নে প্রধানমন্ত্রীকে বলেছিলেন, "প্রাইভেট স্কুলগুলিতে শিক্ষক নেওয়ার ক্ষেত্রে গত ১৭ বছর কোন গাইডলাইন নেই। এ ব্যাপারে বর্তমান সরকার কি কোন উদ্যোগ নেবে-?"

জবাবে ওই সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, যেহেতু সেটা প্রাইভেট স্কুল, তারা নিজেরাই ঠিক করবে। তবে এ ব্যাপারে আপনার (প্রশ্নকর্তার) কোন পরামর্শ থাকলে সরকার এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সংসদে নিজের ভুল স্বীকার করলেন প্রধানমন্ত্রী, দিলেন সংশোধনী

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত