সংবাদ

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক গ্রহণ করলেন জাইমা রহমান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পিএম

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক গ্রহণ করলেন জাইমা রহমান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে দেশের সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বছর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে অনন্য অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে দাদির এই সম্মাননা পদক গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান।

বেগম খালেদা জিয়া ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তি এবার এই পদক পেয়েছেন। তারা হলেন:

মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে সাবেক সচিব ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক এ কে এম হানিফ (হানিফ সংকেত), বিশিষ্ট সংগীতশিল্পী বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় দেশের টেবিল টেনিসের কিংবদন্তি জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আইয়ের পরিচালক আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।

ব্যক্তিদের পাশাপাশি ৫টি প্রতিষ্ঠানকেও এবার স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো: ফৌজদারহাট ক্যাডেট কলেজ (মুক্তিযুদ্ধ), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (চিকিৎসাবিদ্যা), পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ (পল্লী উন্নয়ন), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সমাজসেবা) এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

উল্লেখ্য, গত ৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছিল। আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ীদের স্বর্ণপদক, সম্মাননাপত্র ও সম্মানী তুলে দেন। অনুষ্ঠানে সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক গ্রহণ করলেন জাইমা রহমান

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত