যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার বহুল আলোচিত বৈঠকের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন মুখপাত্র তাহির আন্দ্রাবি।
মুখপাত্র জানান, দুই দেশের মধ্যে পারমাণবিক ইস্যুসহ বিভিন্ন
অমীমাংসিত ও গুরুত্বপূর্ণ বিষয়ে বর্তমানে বিস্তারিত আলোচনা চলছে। পাকিস্তান এই শান্তি
প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করলেও বৈঠকের সুনির্দিষ্ট তারিখ নিয়ে এখনো কোনো
চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
চলমান এই স্পর্শকাতর আলোচনায় ইরান বা সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর
অবস্থান ঠিক কী এমন প্রশ্নের জবাবে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান তাহির আন্দ্রাবি।
তিনি বলেন, "আলোচনার অগ্রগতির স্বার্থে এর গোপনীয়তা রক্ষা করা আমাদের জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ। তাই এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।"
উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে পাকিস্তান
সক্রিয় ভূমিকা পালন করছে এবং উভয় দেশের শীর্ষ নেতাদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায়
রাখছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই দ্বিতীয় দফার বৈঠকের দিকে গভীর নজর রাখছেন।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন