পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চা দোকানি পরিমল মিস্ত্রীর সাজানো সংসার ও জীবিকার একমাত্র অবলম্বন পুড়ে ছাই হয়ে গেছে। গত ১৬ নভেম্বর মধ্যরাতে হওয়া এই অগ্নিকাণ্ডে বাজারের ১৮টি দোকান, দুটি বসতঘর ও একটি মন্দির সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের মধ্যে সবচেয়ে মানবেতর জীবনযাপন করছে পরিমলের পরিবার।
অ্যাজমা রোগে আক্রান্ত পরিমল মিস্ত্রী দোকানের একাংশে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। ছোট্ট চায়ের দোকান, পান ও সিগারেট বিক্রির আয়েই চলত তার চার সদস্যের সংসার, নিজের ওষুধ ও ইনহেলারের খরচ এবং সন্তানদের পড়াশোনা। বড় মেয়েকে নার্সিং পড়িয়ে বিয়ে দেওয়ার পর ছোট মেয়ে বেসরকারিভাবে নার্সিং পড়ছেন এবং ছেলে কলেজে পড়াশোনার পাশাপাশি একটি দোকানে কাজ করছে।
প্রতিদিনের জমানো টাকা এবং এনজিও থেকে নেওয়া ঋণসহ প্রায় ৮০ হাজার টাকা একটি টিনের কৌটায় রেখেছিলেন পরিমল। মেয়ের নার্সিং পরীক্ষার ফি, হোস্টেল খরচ এবং দোকানের মালামাল তোলার কথা ছিল সেই টাকা দিয়ে। কিন্তু আগুনে দোকান ও বসতঘরের সঙ্গে সেই জমানো টাকাও পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন লাগার ঘটনায় পরিমলের স্ত্রী স্বরস্বতীর বাম হাতও দগ্ধ হয়। বর্তমানে পরিবারটি এক কাপড়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়ে অন্যের সাহায্যে দিন কাটাচ্ছে।
গুয়ারেখা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মজিবুর রহমান জানান, আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে পরিমলের পরিবার সবচেয়ে বেশি অসহায়। বর্তমানে পরিবারটির খাবারের ব্যবস্থাও কঠিন হয়ে পড়েছে। এদিকে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত প্রত্যেককে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও সহায়তা আসলে বিষয়টি বিবেচনা করা হবে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন