প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে গভীর রাত পর্যন্ত গুরুত্বপূর্ণ দাপ্তরিক ও দলীয় কাজ সম্পন্ন করেছেন। শনিবার দিবাগত রাত ৩টা পর্যন্ত তিনি কার্যালয়ে অবস্থান করে এসব কাজ পরিচালনা করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি
বিষয়টি নিশ্চিত করেছেন।
মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলীয়
মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রমের কারণেই প্রধানমন্ত্রীকে গভীর রাত
পর্যন্ত ব্যস্ত থাকতে দেখা যায়। শনিবার বিকেল থেকে গুলশান কার্যালয়ে ঢাকা, চট্টগ্রাম,
সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর প্রার্থীদের সাক্ষাৎকার শুরু হয়। বিপুল সংখ্যক
প্রার্থীর অংশগ্রহণ ও চুলচেরা বিশ্লেষণের কারণে এই প্রক্রিয়া রাত ৩টা পর্যন্ত গড়ায়।
এ সময় গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের শীর্ষ নেতারা। তাদের মধ্যে ছিলেন: দলের মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান,
ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সেলিমা রহমান।
এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ
কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত থেকে দাপ্তরিক কাজে সহযোগিতা করেন।
দলীয় সূত্র জানায়, প্রার্থীদের যোগ্যতা এবং দলের প্রতি ত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে
বিবেচনা করতেই প্রতিটি সাক্ষাৎকার অত্যন্ত মনোযোগ সহকারে নিচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি
চেয়ারম্যান।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন