সংবাদ

সচিব পদমর্যাদায় ৩ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৭ পিএম

সচিব পদমর্যাদায় ৩ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ

প্রশাসনের গুরুত্বপূর্ণ তিন পদে সচিব পদমর্যাদায় তিন অভিজ্ঞ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল শনিবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ড. মোহাম্মদ জকরিয়াকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, মো. সাফিজ উদ্দিন আহমেদকে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক এবং মো. আব্দুল্লাহ আল বাকীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী এই সাবেক আমলাদের নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তারা এই দায়িত্বে থাকবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, তাদেরকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। অন্যান্য শর্তাবলি সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সচিব পদমর্যাদায় ৩ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

প্রশাসনের গুরুত্বপূর্ণ তিন পদে সচিব পদমর্যাদায় তিন অভিজ্ঞ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল শনিবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ড. মোহাম্মদ জকরিয়াকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, মো. সাফিজ উদ্দিন আহমেদকে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক এবং মো. আব্দুল্লাহ আল বাকীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী এই সাবেক আমলাদের নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তারা এই দায়িত্বে থাকবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, তাদেরকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। অন্যান্য শর্তাবলি সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত