সংবাদ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২ মে ২০২৬, ০৩:১৪ পিএম

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত।

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) বিকেল ৬টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের আলতুখান জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তামিম মিয়া (২৫), পিতা মো. হাবিবুল মিয়া এবং তার স্ত্রী শিবলী (২২), পিতা আব্দুল ওহাব। তারা উভয়েই মধুখালী উপজেলার আশাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তামিম মিয়ার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী শিবলী। পরে স্থানীয়রা শিবলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০২ মে ২০২৬

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) বিকেল ৬টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের আলতুখান জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তামিম মিয়া (২৫), পিতা মো. হাবিবুল মিয়া এবং তার স্ত্রী শিবলী (২২), পিতা আব্দুল ওহাব। তারা উভয়েই মধুখালী উপজেলার আশাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তামিম মিয়ার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী শিবলী। পরে স্থানীয়রা শিবলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত