বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৫০ হাজার ৭০টি বার্মিজ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক বহনের অভিযোগে অটোরিকশার চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত অটোরিকশাটিও।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) আদর্শগ্রাম চেকপোস্টে তল্লাশির সময় এই বড় চালানটি ধরা পড়ে।
আটক ব্যক্তির নাম আবুল কালাম (৩৯)। তিনি কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বড় জামছড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আদর্শগ্রাম চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি শুরু করেন বিজিবি সদস্যরা। একপর্যায়ে অটোরিকশাটির গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাঁচটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো খুলে গণনা করে ৫০ হাজার ৭০টি বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন