জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। এর প্রতিবাদে বুধবার (১৩ মে) রাতে ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন ক্ষুব্ধ নারী শিক্ষার্থীরা।
জানা গেছে, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ‘টারজান পয়েন্ট’ এলাকায় প্রথমে নারী শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। সেখানে কিছুক্ষণ অবস্থান নেওয়ার পর তারা একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রতিনিয়ত ঘটে চলা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা এবং প্রশাসনের নির্লিপ্ততার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
নারী শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররাও। ছাত্রীদের মিছিলটি যখন ক্যাম্পাস প্রদক্ষিণ করছিল, তখন ছাত্রদের একটি বিক্ষোভ মিছিল এসে তাদের সঙ্গে যোগ দেয়। এসময় দুই মিছিল মিলে এক বিশাল সমাবেশে রূপ নেয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসের ভেতরে একজন শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটলেও প্রশাসন অপরাধীদের শনাক্ত বা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কার্যকর ভূমিকা নিতে পারছে না। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় নারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলাফেরায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তারা।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন