কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের ২৩ কিশোরীর জীবনে নতুন ভোরের সূচনা হয়েছে। কুসংস্কার আর দারিদ্র্যের চাপে যাদের পিঁড়িতে বসার কথা ছিল, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর হস্তক্ষেপে তারা এখন ফিরছে স্কুলের চেনা আঙিনায়। কুড়িগ্রাম সদর, উলিপুর ও রৌমারী উপজেলার ১৪টি দুর্গম চরে গত কয়েক মাসে এই ২৩টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
ফ্রেন্ডশিপের রিজিওনাল ম্যানেজার নাঈম কামরান বলেন, চরাঞ্চলে একসময় বাল্যবিবাহের হার ছিল উদ্বেগজনক। শিক্ষা ও আইনি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ১৮টি পথনাটকের মাধ্যমে মানুষকে সচেতন করায় এখন পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও এখন এই কাজে সক্রিয় ভূমিকা রাখছেন।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন