সংবাদ

ঈদুল আজহায় বুড়িমারীতে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রতিনিধি, লালমনিরহাট
প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:০৮ পিএম

ঈদুল আজহায় বুড়িমারীতে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
বুড়িমারী স্থলবন্দর। ছবি : সংবাদ

পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সোমবার (১৮ মে) বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এক নোটিশের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়।

নোটিশে বলা হয়েছে, আগামী সোমবার (২৫ মে) থেকে ১ জুন (সোমবার) পর্যন্ত ভারত ও ভুটানের সঙ্গে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

বন্দর সূত্রে জানা গেছে, ভারতের চ্যাংড়াবান্ধা আমদানি-রপ্তানিকারক সমিতি ও চ্যাংড়াবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটির ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনগুলোকে চিঠি দেওয়া হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা সালাউজ্জামান বলেন, ‘ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৮ দিন বন্দরে কার্যক্রম বন্ধ থাকবে। ২ জুন থেকে পুনরায় পণ্য খালাস ও আমদানি-রপ্তানি শুরু হবে।’

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার মতলেবুর রহমান জানান, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশ অনুযায়ী আমদানি-রপ্তানি সচল রাখতে ঈদের দিন ছাড়া অন্যান্য ছুটির দিনেও কাস্টমস হাউস সীমিত পরিসরে খোলা থাকবে। বন্দরের কিছু অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ এ সময় চলবে।

অন্যদিকে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান নিশ্চিত করেছেন যে, বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বাধা নেই।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ঈদুল আজহায় বুড়িমারীতে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত