বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টায় সেখানে পৌঁছালে সড়কে অবস্থান নেওয়া শত শত নেতাকর্মী বিভিন্ন স্লোগানে তাকে বরণ করে নেন।
অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকীর সভার আয়োজন করে দলটি।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত বিএনপি ৪৮ বছর পূর্ণ করলেও এবারই প্রথম তারা মেয়াদ পূর্ণ করে ক্ষমতায় থেকেই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।
দলীয় সূত্র জানায়, গত ৩০ আগস্ট এ কর্মসূচি ঘোষণা করেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন